লালখানবাজারে দফায় দফায় সংঘর্ষে, আহত অন্তত ১৫

Share the post

ডেস্ক নিউজ:

নগরীর অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকা লালখানবাজারে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই চলছে ভোটগ্রহণ। দুপুর  পর্যন্ত  কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ আছেন বলে জানান তিনি।

এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। পাশাপাশি সকাল ১১টায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন পরিদর্শন করেন লালখানবাজার এলাকা। ডিআইজির লালখান বাজার ত্যাগের পর আবার ঘটে হামলার ঘটনা।

আবুল হাসনাত বেলাল  জানান, সকাল থেকে বোমা, গুলি ও হামলার ঘটনায় অভিজিৎ চৌধুরী নামে তার এক  কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া কমপক্ষে ১৫ জন ছুরিকাঘাত, ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]