সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ধর্ম মানুষের মধ্যে আত্মার বন্ধন তৈরি করেছে..

Share the post

অস্মিত চক্রবর্তী (চট্রগ্রাম প্রতিনিধি):ধর্মীয় নির্দেশনা মানুষকে জ্ঞানী, সৎ, পবিত্র, নৈতিক, মূল্যবোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। একজন প্রকৃত ধার্মিক কখনো অসৎ, দুর্নীতি পরায়ন, অসামাজিক বা অমানবিক হতে পারে না। ধর্মের অমিয় বাণী কেবল মাত্র মুখে আওড়ানোর জন্য নয়। তা অন্তরে ধারণ করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে। তবেই প্রকৃত ধার্মিকতা। ধর্মকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা কোন ধর্ম সমর্থন করে না। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে জেএমসেন হল প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ আইন কলেজ শাখার উদ্যোগে সার্বজনীন বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম আইন কলেজ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সনজয়ীতা দত্ত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, এডভোকেট চন্দন তালুকদার, সুমন দেবনাথ, সুজিত দাশ,প্রকাশ দাশ অসিত,বিমল কান্তি দে, এডভোকেট নিখিল কুমার, সুমন দাশ,বিশ্বজিত চৌধুরী, অলক কুমার এড. নিখিল কুমার নাথ, এড. নটু চৌধুরী, এড. টিপু শীল জয়দেব, অপরেশ দাশ,সাজু চৌধুরী, অসীক দত্ত, সুমন দাশ।আরো উপস্থিত ছিলেন বিটু মহুরী,টিসু দে,অস্মিত চক্রবর্তী,অলক সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]