বোয়ালখালীতে সিএনজির ধাক্কায় ২ যুবক গুরুতর আহত

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে সিএনজির ধাক্কায় মোঃ ওসমান (২৬) ও মোঃ ইউছুপ (২২) নামের দুজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন রোহায় পাড়ার বাসিন্দা সিএনজি চালক বাবুলের ছেলে মোহাম্মদ ওসমান (২৬) অপরজন খায়ের মঞ্জিল সংলগ্ন বাড়ির ইউছুপ এর ছেলে মো: কায়ছার (২২)। মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাত ৯টা ৪০ মিনিটের সময় উপজেলার খায়ের মঞ্জিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহদ্দার পাড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আমিনুর রহমান মেম্বার স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলায় বড়ুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হাওলা ডি সি সড়কে খায়ের মঞ্জিল স্থলে একটি সিএনজির পিছন থেকে ধাক্কায় দুই ফুটবল খেলোয়ার গুরুতরে আহত হয়। আহতদের সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তারা প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]