টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা,আহত- ৮

Share the post

মাসুদ পারভেজ ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছেন।আজ সোমবার (১৮ ই জানুয়ারি) সকাল ৯ টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম দুপুরে নিশ্চিত করেছেন। আহতরা হলেন— চাপাই নবাবগঞ্জের মোছা. আখি খাতুন (১০), মো. মতিয়ার রহমান (৩৫), মোছা. হাসিনা বেগম (৩০), মো. কয়ের আলী (৫৫), মো. জাহিদ মিয়া (২৫), মোছা. সাথী খাতুন (৭), মো. খলিল মিয়া (২৫) ও মো. সুমন আলী (৩০)। রেজাউল করিম জানান, নাটিয়াপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাক (নম্বর বিহীন) দাঁড়ানো ছিল। অপরদিকে, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস (কুষ্টিয়া ব -১১-০০৪২) বালুবোঝাই ট্রাকের কাছে এসে দাঁড়ালে পিছন থেকে অজ্ঞাত এক বাস তাকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এর ফলে মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]