অসহায় দুঃস্থদের পাশে মানবতার গাড়ী নিয়ে ব্রাইট হিউম্যানিটি

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুর শহরে একটি সেচ্ছাসেবী সংগঠন ব্রাইট হিউম্যানিটি সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে। তারেই ধারাবাহিকতায় গাড়ির সামনে বাক্স করে রাখা শার্ট,শাড়ি, প্যান্ট, কম্বল, বোরখা,জ্যাকেট, ওড়না সহ বিভিন্ন ধরনের কাপড়। নারী থেকে শুরু করে পুরুষ ও শিশু সবারই রয়েছে। দুঃস্থদের যেটা দরকার সেটি পছন্দ করে নিয়ে যাচ্ছেন ইচ্ছেমত। মানবতার গাড়ী নিয়ে ফেরি করে এভাবেই সৈয়দপুরে অসহায় দুঃস্থদের মাঝে কাপড়,মাস্ক ও খাবার বিতরণ করেছে ব্রাইট হিউম্যানিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।আজ শনিবার,৫ ডিসেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত তারা সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বর,পাঁচমাথা মোড়সহ সৈয়দপুর শহরের বেশকিছু পয়েন্টে এই কর্মসূচী পালন করে। শহরের পাঁচমাথা মোড়ে ওই কর্মসূচীতে উপস্থিতি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র,জনাব,আমজাদ হোসেন সরকার।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে মাস্ক, খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন,সংগঠনটির সাধারণ সম্পাদক খুরশীদ আলম,জানান আমরা শহরের বিভিন্ন জনের কাছ থেকে পুরানো পোশাক সংগ্রহ করি এবং সেই পোশাকটি অসহায়দের মাঝে বিতরণ করছি। মানবতার গাড়ীর পাশাপাশি মানবতার ঝুড়ির মাধ্যমে দুস্থদের মাঝে বিভিন্ন ফলও পৌছে দেওয়া হচ্ছে।ফেব্রুয়ারী মাস থেকে সংগঠনটি সৈয়দপুর শহরে কার্যক্রম শুরু করেছে। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ,প্রতিষ্ঠাতা সবুজ ও সংগঠনের জুয়েল,সাদিয়া,মুসকান, শাহানা,আসিফ, সুমন, সাজ্জাদ, সুজন, বাবলু,শামিম প্রমুখসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]