বঙ্গবন্ধু কে নিয়ে ভারতে নির্মিত হচ্ছে ডিজিটাল যাদু ঘর

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী,স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত বিষয়গুলো নিয়ে ভারত এ ডিজিটাল জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিষয় নিয়ে ডিজিটাল জাদুঘর নির্মাণ করবে ভারত। বৃহস্পতিবার সচিবালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত বিষয়গুলো নিয়ে ভারত এ ডিজিটাল জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিশেষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। টিপু মুনশি জানান, মতবিনিময়ে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশি পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে জটিলতাগুলো দূর হলে উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমে আসবে বলেও আলোচনা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। উভয় দেশের বাণিজ্য দিন দিন বাড়ছে। বাংলাদেশি পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে।

আলোচনার মাধ্যমে সমস্যাগুলো দূর করে ভারতে রফতানি বাড়ানো হবে। ভারত পণ্যের একটি বড় বাজার। বাংলাদেশের পণ্য রফতানির প্রচুর সুযোগ রয়েছে। আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই’, বলেন মন্ত্রী। আলোচনায় পেঁয়াজ প্রসঙ্গ এলে মন্ত্রী বলেন, ‘আমরা পণ্যটি আমদানিতে ভারতের বিকল্প বাজার অনুসন্ধান করছি। ইতিমধ্যে সেসব দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ‘তবে আমরা আমদানিনির্ভর থাকতে চাই না। আগামী দুই-তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদন ও স্বনির্ভর হতে চাই‌।’ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় স্থাপিত হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হাটগুলোতে উভয় দেশের মানুষের আগ্রহ বাড়ছে। আরও তিনটি বর্ডার হাট উদ্বোধনের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব এ তিনটি বর্ডার হাট উদ্বোধন করা হবে।’ ২০১৯-২০২০ অর্থবছরে ভারতে এক হাজার ৯৬.৩৮ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে পাঁচ হাজার ৭৭৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]