চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থেকে কিশোর গ্যাং এর গডফাদার রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩২)’কে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী ।।  স্টাফ রিপোর্টার  :      র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন বাস টার্মিনাল সংযোগ সড়ক এর পূর্ব পাশে একটি তিনতলা ভবনের নিচ তলা পূর্ব পাশের ফ্ল্যাটে কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ নভেম্বর ২০২০ ইং তারিখ ০১১০ ঘটিকায় র‌্যাব-৭ একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩২), পিতা- জয়নাল আবেদীন জুনু, সাং- কসাইপাড়া, হালিম মেম্বারের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা- চাঁন্দগাও, চট্টগ্রাম মহানগরী’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে নিজ হেফাজতে থাকা উক্ত ফ্ল্যাটের মাষ্টার বেডরুমের টিভির সাথে রক্ষিত সাউন্ড বক্সের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং ইলেক্ট্রিক শক মেশিন উদ্ধার পূর্বক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও সে দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা ও সন্ত্রসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়। আটককৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]