সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির ৭ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা।

Share the post
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রামের সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটি হচ্ছে একটি মানবতার সংগঠন। আগামী ৬ নভেম্বর ২০২০ ইং সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির ৭ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন সফল করার জন্য আজ ১৬ অক্টোবর ২০২০ ইং রোজ শুক্রুবার বিকাল ৩ ঘটিকায় সীতাকুন্ড সরকারি স্কুল প্রাঙ্গনে সংগঠনের কার্যকারী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন প্যানেলের সিনিয়র সদস্য নাজমুল ইসলাম সোহেল এবং সঞ্চলনায় করেন কামরুল আলম।উক্ত সভায় উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘ চট্রগ্রামের অর্থ সম্পাদক, শুভসংঘ চট্রগ্রাম ব্লাড গ্রুপের আহ্বায়ক, সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন প্যানেলের সদস্য সারোয়ার উদ্দীন জাহিদ,আক্তার হোসেন, জিকু আহম্মেদ, মডারেটর মোঃ নাজিম উদ্দীন, মডারেটর ইকবাল হোসেন তুহিন,মডারেটর অভি দাস লাভলু,মডারেটর মুন্না সহ সংগঠনের কার্যকারী সদস্যবৃন্দ।
আলোচনায় সভায় জরুরী বিষয় ছিল ঃ ৬ষ্ঠ বর্ষের কমিটি বাতিল এবং ৭ম বর্ষে নতুন কমিটি, বাজে প্রণয়ন, কাজ বন্টন সহ যাবতীয় বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]