রাজধানীর হাতিরঝিলে খুন হওয়া সন্দ্বীপের মেহেদী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Share the post
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি):পাসপোর্ট সংশোধনের কাজ না হওয়ায় দালালের কাছে দেয়া আড়াই লাখ টাকা ফেরত চেয়েছিলেন চট্টগ্রাম থেকে আসা বিশ্ববিদ্যালয় ছাত্র সন্দ্বীপের সন্তান মেহেদী। আর তাতেই দিতে হয় প্রাণ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য দূর করতে বিভিন্ন সময়ই চালানো হয় শুদ্ধি অভিযান। তারপরও নানা কায়দায় জালিয়াতির পথ খুঁজে নেয় তারা। এমনই প্রতারণা ধরে ফেলায় খুন করা হয় চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদীকে। আড়াই লাখ টাকার বিনিময়ে তিনটি পাসপোর্টের নাম সংশোধন করতে দিয়েছিলেন মেহেদী। কাজ না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে কৌশলে দালাল আহসান ও তার সহযোগীরা তাকে খিলখেতের বাসায় নিয়ে যায়। প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে, পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে হাতিরঝিলে ফেলে যায়। ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ বলেন, তারা যখন কোনো গাড়ি পায় না তখন আলাউদ্দিন নামের এক ব্যক্তির গাড়ি তারা নিয়ে আসে। এ গাড়িতে লাশ ফেলানোর কথা ছিল অনেক দূরে, সাইদাবাদের দিকে।
যখন দেখছে বাড্ডা, মেরুল বাড্ডা, হাতিঝিল অনেক অন্ধকার সেখানে ফেলে দিয়ে চলে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, মেহেদীর লাশের কিছুটা দূরে পরে থাকা একটি কাগজের টুকরোয় পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে মেহেদীর পরিচয় নিশ্চিত হন তারা। এরপর একে একে আসামি আহসান, তামিম, আলাউদ্দিন ও রহিমকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ বলেন, ছোট একটা চিঠির বরাত দিয়ে আমরা কিন্তু প্রথম ধরি আহসান, তামিমকে। তারপর আমরা আলাউদ্দিনসহ সবাইকে গ্রেফতার করি। সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজধানীর হাতিরঝিলের মেরুল বাড্ডা প্রান্ত থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মেহেদীর পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]