কক্সবাজারের শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

Share the post

নিউজ ডেস্ক: কক্সবাজারের জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনসহ ৭  শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আইজিপি ড. বেনজীর আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের বদলির ৬ দিনের মাথায় জেলার ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হলো।

বদলীকৃতরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনকে (ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে (মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার), কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে (গাজীপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার), মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে (চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার), ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে (চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার), চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো. মতিউল ইসলামকে (নোয়াখালীর সহকারী পুলিশ সুপার), ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে (চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর সহকারী পুলিশ কমিশনার) হিসেবে বদলী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]