বোয়ালখালীতে ৩০০ লিটার মদসহ পরোয়ানাভুক্ত আসামী আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৩০০ লিটার মদসহ পরোয়ানাভুক্ত আসামী আটক করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, জয়নাল আবেদীন (৪৫) উপজেলার মধ্য শাকপুরা গ্রামের আমরিতলা দরগা এলাকার মৃত জহুরুল আলমের ছেলে, সিআর পরোয়ানাভুক্ত আসামী শামীম আকতার উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার বড় ঠইন্ন্যার বাড়ির শফিউল আলমের স্ত্রী, সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হাসান (৩১) উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার জমাদারহাট ছালে আহাম্মদের ছেলে। থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ নেছার আহম্মদ, এসআই সাহিদুল ইসলাম ও এসআই আবদুল কদ্দুছ এর সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযানে জয়নাল আবেদীনকে দাশের দিঘীর পাড় হতে আটক করে স্বীকারোক্তিমতে সিএনজি তল্লাশি করে গাড়ির সিটের নিচ থেকে ৩০০লিটার চোরাই মদসহ চট্টগ্রাম থ-১২-৮৩৮৭ সিএনজি উদ্বার করা হয়। অপর অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামী শামীম আক্তার ও মোঃ হাসানকে আটক করা হয়। জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৩০০ লিটার মদসহ একজনকে আটক করা হয়েছে। মদ ও সিএনজি জব্দ করা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর পরোয়ানাভুক্ত আসামীদের যথাযথ পুলিশের স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]