২০২১-২০২২ ডি আর আর নির্বাচত হয়েছে নরসিংদীর রোটারেক্টর আল আমিন খান

Share the post

বিশেষ প্রতিনিধিঃ রোটারী জেলা ৩২৮২ এর ডি আর আর নির্বাচন ফলাফল ঘোষনা করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সিলেট ক্লাব এ ফলাফল ঘোষনা করেন ডিআর আর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটারীয়ান প্রফেসর তোফায়েল আহমদ। ২০২১-২০২২ ডি আর আর নির্বাচনে ৯১টি রোটারেক্ট ক্লাব এর মধ্যে ৮৪টি রোটারেক্ট ক্লাব নির্বাচনে ভোট প্রদান করে। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয় ।

রোটারেক্ট ক্লাব মেঘনা নরসিংদীর প্রার্থী রোটারেক্টর আল আমিন খান ৭৬ ভোট পেয়ে ডি আর আর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোটারেক্ট ক্লাব মৌলভীবাজার টি সিটির প্রার্থী রোটারেক্টর আতাউর রহমান রুমেন পান ৪ ভোট।

এ সময় ২০২০-২০২১ এর নির্বাচিত ডিআর আর রোটারেক্টর এডভোকেট হেদায়েত হোসেন তানভীরকে পরিচয় করিয়ে দেয়া হয়। ফলাফল ঘোষনার পর বক্তব্য রাখেন ডি আর আর নির্বাচন কমিশনের সদস্য রোটারীয়ান আসাদুজ্জামান সায়েম ও রোটারীয়ান আজিজুল হক।

ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রোটারী জেলা ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটারীয়ান রেজাউল করিম জোবায়ের। এসময় অনুভুতি জানিয়ে বক্তব্য রাখেন ২০২০-২০২১ এর নির্বাচিত ডিআর আর রোটারেক্টর এডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও ২০২১-২০২২ ডি আর আর রোটারেক্টর আল আমিন খান। ফলাফল ঘোষনার সময় অন্যান্য রোটারী লীডারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]