দীর্ঘ এক বছর পর আজ থেকে উখিয়া টেকনাফে থ্রিজি-ফোরজি চালু হয়েছে

Share the post

মোঃ সোহেল রানা উখিয়া প্রতিনিধি: টেকনাফ কক্সবাজারের দু’টি থানা উখিয়া টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ফোরজি সেবা বন্ধ করে দিয়েছিল, (বিটিআরসি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন । নেটওয়ার্ক ফিকোয়েন্সি কমিয়ে দেয়ার পাশাপাশি থ্রিজি-ফোরজি নেটের গতি কমিয়ে টুজি করে রাখা হয়েছিল। কিন্তু এতে রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও দুই উপজেলা (উখিয়া টেকনাফ)ও এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করে দেয় নেটওয়ার্ক কোম্পানী গুলো তাতে মোবাইল ব্যবহারকারীদের ভোগান্তির কোন অন্ত ছিল না। আজ থেকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্প এরিয়া ও উখিয়া-টেকনাফে থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, রবি আজিয়াটার চীফ কর্পোরেট অফিসার শহিদ আলম। ‘তিনি ঢাকা সমাচারকে বলেন, দীর্ঘ একবছর পর গণমানুষের দাবীর প্রেক্ষিতে (বিটিআরসি) ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে আজ সকাল থেকে উখিয়া-টেকনাফকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।’ আজ ২৮ আগস্ট শুক্রবার বেলা ১০টার দিকে টেলিকমিউনিকেশন কোম্পানীর তরফ হতে জানানো হয়েছে, বিটিআরসিকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ আগস্ট বুধবার বিটিআরসি উখিয়া টেকনাফে পূনরায় থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক সচলের সিদ্ধান্তের বিষয়টি অবগতির জন্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। উক্ত চিঠির ফলশ্রুতিতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে আজ দুপুর থেকে উখিয়া-টেকনাফকে পূনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।’ উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল কোম্পানীগুলোকে টেকনাফ-উখিয়াতে নেটওয়ার্ক ফিকোয়েন্সি (থ্রিজি, ফোরজি) কমিয়ে টুজিতে নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিটিআরসির এমন নির্দেশনায় উখিয়া-টেকনাফবাসীর দীর্ঘ দিনের নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে রেহাই পাওয়াতে জনমনে স্বস্থির চেতনা ফিরিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]