শোকদিবস উপলক্ষে পথশিশুদের জন্য মুজিব সৈনিকের খাবার আয়োজন

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: বাঙালীর মুক্তির প্রানপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব সৈনিক’ মোহরা, চান্দগাঁও এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু।

পথশিশুদের মাঝে খাবার বিতরনকালে মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা। যেখানেই নির্যাতন, সেখানেই নির্যাতিতদের পক্ষে ছিল বঙ্গবন্ধুর সমর্থন। স্বাধীন বাংলায় বঙ্গবন্ধুর প্রথম স্বপ্ন ছিল বাঙালীর ক্ষু্ধা ও দারিদ্রমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু ঘাতকের বুলেট বাঙালীর সে স্বপ্নকে নষ্ট করে দিয়েছিল পঁচাত্তরের পনের আগষ্ট।

সোমবার (১৭ই আগস্ট) বেলা দুইটায় মোহরা মুজিব চত্বরে মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় শোক দিবেসের এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, নঈম উদ্দীন খান,
চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী কাজী নুরুল আমিন মামুন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকলীগ চট্টগ্রামের আহবায়ক মিজানুর রহমান বাপ্পি,
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মোহরা ওয়ার্ড আওয়ামীলীগ সদস‍্য হাজী সাইফুউদ্দিন,শফিকুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন মুজিব সৈনিকের সহ-সভাপতি অমিত চৌধুরী, তারিকুল ইসলাম তানিম, ইফতেখার আবেদীন চৌধুরী ও যুব নেতা সৈয়দ রবি, ইন্জিঃ রুবেল, সাম্মাম সাইফুল,মোঃ সাইফুল, নগর ছাত্রলীগের সদস‍্য মোঃ আজাদ, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুর নবী সাহেদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ডাবলমুরি থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম।

এর আগে উপস্থিত নেতৃবৃন্দ মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]