নাগেশ্বরী উপজেলার কাছারী পায়ড়াডাঙ্গাঁ বাজারে আগুন।

Share the post

ফজলুল করিম ফারাজী ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাছারী পায়ড়াডাংগা বাজারে মুদির দোকানে আগুন লেগে পার্শ্ববর্তী ছয়টি দোকানঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,রোববার (১৬ ই আগস্ট) আনুমানিক দুপুরে ২.৩০ মিনিটে বিদ্যুতিক সর্ট শার্কিটের কারনে এ ভয়াবহ আগুনের উৎপত্তি হয়। এ সময় সব দোকানপাট বন্ধ থাকায় আগুন লাগার কারনে পুড়ে যায় দোকানগুলোর নগদ অর্থসহ প্রায় সব মালামাল। স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে ও পল্লী বিদ্যুতের অফিসে খবর প্রদান করলে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিদ্যুৎ এর কর্মীরা উপস্থিত হয়।অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।ফলে আরো ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাজারটি। পরে ঘটনা স্থলে উপস্থিত হন নাগেশ্বরী থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।তিনি জানান ঘটনাস্থল থেকে লিটন নামের এক ব্যক্তির দোকান থেকে আংশিক পুড়ে যাওয়া আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।পুড়ে যাওয়া দোকানগুলোর পুরো ক্ষয়ক্ষতির বিবরণ জানা যায় নাই।তদন্ত সাপেক্ষে জানা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]