পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি সবজি বাজার

Share the post

দেশব্যাপী কোভিড-১৯ এর কারণে অনেকটা মানবেতর দিন কাটাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তিক মানুষ। তাদের কথা চিন্তা করে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে ৭নং ওয়ার্ডে ৩দিন ব্যাপী ” ফ্রি সবজি বাজার” চালু করা হয়। আজ ১৬ই জুন রোজ মঙ্গলবার ৭নং ওয়ার্ডস্ত নাজিরপাড়া,সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ফ্রি সবজি বাজার কার্যক্রম চলে। এই সময় সকল স্তরের মানুষকে টাটকা সবজি বিনামূল্যে প্রদান করা হয়। ফ্রি সবজি বাজার কার্যক্রম পরিচালনা করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো: সামসিয়াত আমিন চৌধুরী রিফান। এসময় রিফান বলেন,” কষ্টে দিন অতিবাহিত করা মানুষদের কথা চিন্তা করে ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩দিন ব্যাপী ফ্রি সবজি বাজারের আয়োজন করি। আশা করি এই সবজি বাজার মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে কার্যকর ভূমিকা রাখবে এসময় আরো উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের কর্মী জিয়াউল হক আলভি, মুহাম্মদ কাসেম,বোরহান উদ্দীন শাকিল,মো: সেলিম উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]