সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। জানা যায়, এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে সাংসদের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ। বুধবার (১০ জুন) রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। সাংসদের পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে করোনারভাইরাসের। এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের একজন চিকিৎসকও রয়েছেন। এছাড়াও ১০ মধ্যরাত পর্যন্ত বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আছিয়া খাতুন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা.জিল্লুর রহমানসহ ১৬০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]