গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Share the post

চট্টগ্রাম সংবাদ: শহীদ জিয়ার ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারী যুবদলের খাদ্য বিতরণ কালে.. #ইলিয়াছ_আলী। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এম ইলিয়াছ আলী বলেছেন..শহীদ জিয়াউর রহমান জড়িয়ে আছেন বাংলাদেশের সমগ্র অস্তিত্বের সঙ্গে..দিকনির্দেশনা না থাকায় পাকবাহিনীর গণহত্যা ও প্রচন্ড নির্যাতনের মুখে জাতি যখন হতাশ ও বিভ্রান্ত, ঠিক তখনই আশার আলোকবর্তিকা হাতে এগিয়ে এসেছিলেন সেদিনের মেজর জিয়াউর রহমান। নিশ্চিত মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে আহবান জানিয়েছিলেন স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। তার সে ঘোষণা ও আহবান জাতিকে উজ্জীবিত করেছিল। হতাশা ও বিভ্রান্তি কাটিয়ে জাতি যুদ্ধে নেমে পড়েছিল। তিনি নিজেও যুদ্ধে অংশ নিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতেয়াবাদ কলেজ মাঠে হাটহাজারী উপজেলা যুবদল আয়োজিত খাদ্য বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। হাটহাজারী উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও শাহ্জাহান খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার জাহান পুতুল, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী এরশাদ উদ্দিন, যুবদল নেতা এস.এম একরাম সার্ভার, আলহাজ্ব জাহেদুল ইসলাম, শেখ মোরশেদ, মোহাম্মদ তৈয়ব, ফোরকান হোসেন সুমন, মোহাম্মদ সাহেদ, স্বেচ্ছাসেবক দল নেতা টিকলু তালুকদার, নজরুল ইসলাম মামুন, ছাত্রদল নেতা কে এম মিনহাজ্ব মাসুম বাবু, নুরুল হুদা হৃদয়, ইয়ামান মজুমদার, আব্দুন নূর কায়েস, মেহেরাজ হোসাইন, মোহাম্মদ তাসিম, ইমন খান , সাইফুল ইসলাম, মোহাম্মদ মুন্না প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]