চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালের জন্য ১০০টি পিপিই দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের জন্য ১০০টি পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (২ জুন) বিআইটিআইডি হাসপাতালের পক্ষে ফ্লোর ইনচার্জ আসমা খাতুন এসব পিপিই গ্রহণ করেন। উপমন্ত্রী নওফেলের পক্ষ থেকে হস্তান্তর করেন ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ সভাপতি এম ফয়সাল আহমেদ।

প্রসঙ্গত, করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষাও চলে আসছে শুরু থেকেই। চট্টগ্রামের প্রথম করোনা শনাক্তকরণ ল্যাব চালু হয় সেখানেই। সম্প্রতি হাসপাতালটির ল্যাব প্রধান শাকিল আহমেদ ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মুক্তা রানী ভৌমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]