বেতন পাচ্ছে না প্রায় ১১ মাস ধরে কাগতিয়া মাদরাসার শিক্ষকরা।

Share the post

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে অবস্থিত কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ ৯মাস বেতন পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। বেতন জনতা ব্যাংক গহিরা শাখায় জমা হলেও ব্যাংক ম্যানেজারের অসহযোগিতার কারণে গত জুলাই- ১৯ হতে প্রায় ১২ মাস ধরে উত্তোলন করতে পারছেন না বলে জানায় শিক্ষক ও কর্মচারীরা। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সূত্রে জানা যায়, গত জুলাই ১৯ হতে হঠাৎ ২৫ জন শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশ রাউজানের গহিরাস্থ জনতা ব্যাংকে জমা হলেও ব্যাংক ম্যানেজার তা প্রদান করছেন না। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোন ফল পাওয়া যায়নি বলে জিবি সভাপতি জানান। দীর্ঘ ১২ মাস বেতন না পেলে বুঝতেই পারছেন শিক্ষকদের মতো নিম্ন আয়ের মানুষরা কিভাবে বেঁচে থাকতে পারেন। কি কারণে ব্যাংক কর্তৃপক্ষ বেতন উত্তোলন করতে দিচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন- এ ব্যাপারে আমরা অনেক দেন-দরবার করেছি। এম পি সাহেবেরও শরণাপন্ন হয়েছি, কিন্তু কিছুই হয়নি। তিনি বলেন আমাদের এমপি সাহেব চাইলে এটি এক ঘন্টায় সমাধান করতে পারেন। আমাদের দেখারও কেউ নেই, শোনারও কেউ নেই। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারী অংশ ব্যাংক কর্তৃপক্ষ কেন দিচ্ছেনা তা জনতা ব্যাংক গহিরা শাখার ম্যানেজার জানান… বিষয়টি যদি রাউজানের আভ্যন্তরীণ বিষয় হয় আশা করি এমপি মহোদয় এর বিহিত ব্যাবস্থা করবেন। সংশ্লিষ্ট মহলেরও উচিত দ্রুত বিষয়টি সমাধানে হস্তক্ষেপ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]