এতিমদের মাঝে ঈদানন্দ ছড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান

Share the post

লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা এবার এতিম বাচ্চাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ছুটে গেলেন অজপাঁড়ার এক এতিমখানায়।

করোনার ভয়কে উপেক্ষা করে ২৪ মে মধ্যদুপুরে তীব্র রোদের মধ্যে ছুটে যান সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা গ্রামের শাহ মজিদিয়া-শাহ রশিদিয়া হেফজখানা ও এতিমখানায়। তিনি সেখানে অধ্যয়নরত এতিম শিশুদের খোঁজ-খবর নেন। পরবর্তীতে এতিমদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিতরণ করেন খাদ্য সামগ্রী, মাস্ক ও পবিত্র কোরআন শরীফ।

উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, কুলসন সেমাই, নুডলস, গুড়া দুধ, সয়াবিন তেল, চিনি ও চাল। এ সময় তিনি এতিম শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে পরামর্শ দিয়ে পবিত্র কোরআন শরীফ সঠিকভাবে সংরক্ষণ ও পড়তে অনুরোধ করেন।

এ সময় হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল কবির বলেন, পুলিশ কর্মকর্তার এমন মানবিক কাজ আমাকে অভিভূত করেছে। করোনা সংকটে পুলিশ সবার আস্থা অর্জন করেছে। এতিম বাচ্চারা এই খাদ্য সামগ্রী ও পবিত্র কোরআন শরীফ পেয়ে অত্যন্ত খুশি। তাদের ঈদের আনন্দ বৃদ্ধি পেয়েছে। আমরা সবাই এই মানবিক পুলিশ ককর্মকর্তা ও তাঁর পরিবারের জন্য দোয়া করছি।

উপস্থিত ছদাহা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. কামাল বলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। এতিম বাচ্চাদের মধ্যে খাদ্য সামগ্রী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করে মহৎ কাজ করলেন। তাঁর এই মহৎ কাজের প্রতিদান মহান আল্লাহ দেবেন।

জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, আমি প্রতি ঈদুল ফিতরে এতিম বাচ্চাদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করি। এতিমদের সহায়তা করার মত মহৎ কাজ খুব কমই আছে। এ ধরনের কাজ আমাকে স্বস্তি ও মানসিক প্রশান্তি দেয়। করোনা সংকটে এই এতিম বাচ্চাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজকের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি এই এতিম বাচ্চারা ধর্মীয় জ্ঞান লাভের মাধ্যমে একদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। বড় হয়ে তাঁরাও নিজেকে মানবসেবায় নিয়োজিত করবে।

উল্লেখ্য, দেশে প্রাণঘাতী করোনার সংকটময় মুহুর্তে লকডাউন ঘোষণার পর থেকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ব্যাক্তিগত উদ্যোগে সাতকানিয়া ও লোহাগাড়ার দুই উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও প্রবাসীদের পরিবার, গণপরিবহনের চালক-হেলপারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। ইতোমধ্যে তাঁর এসব মানবিক উদ্যোগের করণে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]