বোয়ালখালীতে গোলাগুলিতে মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ নিহত ১ অস্ত্রসহ আটক ২

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি) বোয়ালখালীতে পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাসহ দুইজন আহত ও ১ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা আলি মদন (৬০) ও তার ছেলে নাছের (৪৫)। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মোঃ নাছের মারা যায়।

১৫ মে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের বটতল খলিল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায় আলী মদন ও হাচিঁ মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা লেগেই আছে। গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে উপয়পক্ষ মারামারিতে লিপ্ত হলো এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত বোয়ালখালী থানার এস আই সুমন দে বলেন, মুক্তিযোদ্ধা আলি মদনের পায়ে গুলি করা হয় এবং তার ছেলে নাছেরকেও শরীরের বিভিন্ন স্থানে গুলি করা হয় এবং সে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় শওকত ও জসিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানা পুলিশ।

আসামী শওকতের ঘর থেকে ২ টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশি পিস্তল, ২টি এলজি, ২টি চাপাতি সহ আরও অনন্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জসিম ও শওকত নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি পিস্তল, একটি এলজি, ৫ রাউন্ড গুলি, ২টি কার্তুজ, ছুরি, চাপাতি, দা উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]