লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৪০তম ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Share the post

তামিম রহমান চৌধুরী (সিলেট): বর্তমানে বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। কোভিড-১৯-এর ভয়াল থাবায় বিশ্ব আজ লন্ডভন্ড। সারা বিশ্বে প্রায় আড়াই লাখের মতো মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে।সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির এল.এল.বি (সম্মান) ৪০ ব্যাচ (১ম সেমিস্টার) এর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। এই বিপর্যয়ে অক্লান্ত পরিশ্রম করে পাশে থেকে সহযোগিতা করার জন্য এর ৪০তম ব্যাচের ধন্যবাদ জানান খাদ্য সামগ্রী পাওয়া মানুষ গুলো। এলাকার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের কারনে আটকে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী। উল্লেখ্য এই ব্যাচের শিক্ষার্থীরা করোনা সংক্রমণের পর থেকেই অনলাইনে এবং অফলাইনে বেশ কিছু সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]