“করোনা বীর” রামু উপজেলা ইউএনও প্রণয় চাকমা

Share the post

কক্সবাজার প্রতিনিধি: আজকে যার কথা পাঠকের উদ্দেশ্য তুলে ধরতেছু তিনি একজন রাজনীতিবিদ নন,তিনি নয় কোন সামাজিক সংগঠনের প্রধান, তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা।সব চাইতে বড় পরিচয় তিনি একজন মানবিক মানুষ। লিখতেছি রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার কথা। তিনি টেকনাফ থেকে পদোন্নতি পেয়ে যোগদান করেন রামু উপজেলা নির্বাহী অফিসার পদে।সূচনায় পাহাড় খেকো,বালু খেকো, ষ্টেশন গুলোর যানজট নিরসন,সাধারণ মানুষের সমস্যার ও সমাধান কল্পে মুজিব কর্ণার স্হাপন, প্রাথমিক শিক্ষার প্রতি কোমলমতি শিশুদের উৎসাহিত করতে দেশের প্রথম বাস ” স্বপ্ন যাত্রা ” উদ্ভাবন সহ দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন, বাল্য বিয়ে বন্ধ সহ দেশজুড়ে আলোচনায় ছিলেন কর্মবীর এই মানুষ টি।চলমান করোনা ভাইরাস কোভিড -১৯ গত ১৭ মার্চ থেকে শুরু।সূচনা লগ্ন থেকে রামুর মানুষ কে সচেতন করতে রাত দিন মাঠে নামেন ইউএনও প্রণয় চাকমা। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক সচেতনামূলক প্রচারণা চালিয়ে করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলতে গ্রামে গ্রামে হাট-বাজারে মাইকিং করায় মানুষ হোম কোয়ারান্টাইন মুখি হয়েছে।হোম কোয়ারান্টাইনে থাকায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যের অভাব শুরু হয়েছে।এসব মানুষের ঘরে ঘরে চাল,ডাল,তেল,সাবান সহ খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসছে।করোনা উপসর্গ দেখা দিলে সাথে সাথে ল্যাবে প্রেরণ করেন সেখানে করোনা পজেটিভ পেলে তার পরিবারের সদস্য সহ সংস্পর্শে আসা প্রতিবেশিদের ঘর লকডাউন করে আক্রান্ত ব্যক্তি কে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশনে পাঠিয়ে যথাযথ চিকিৎসা ব্যবস্হা করায় রামুর মানুষের মুখে মুখে বেশ আলোচনায় রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। প্রিয়তমা স্ত্রী ও আদরের সন্তানদের সময় না দিয়ে নিজের জীবন ভয়ঙ্কর ঝুঁকি জেনে ও করোনা মোকাবেলায় রাত-বেরাত ছুটছেন রামুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রজাতন্ত্রের চাকরি করে ও দেশ,মাটি এবং মানুষের তরে নিরলস ভাবে কাজ করায় রামুবাসী “করোনা বীর” রামু উপজেলা নির্বাহী অফিসার একজন মানবিক প্রণয় চাকমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]