বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম আর নেই, সংসদ মোছলেম উদ্দিনের শোক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ও প্রথম চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী (২৯ এপ্রিল) বুধবার সন্ধ্যায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । ( ইন্নালিল্লাহে…….. রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬। তিনি বেশ কিছু দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। চট্টগ্রাম নিউ মার্কেট এর প্রথম আধুনিক ব্যাবসায়ী ও আইডিয়াল গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্টর ও পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের তিন বারের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তার মৃত্যুতে গ্রামের বাড়ীসহ সমস্ত বোয়ালখালী জুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। আশির দশকে তৎকালীন এরশাদ সরকার যখন উপজেলা পরিষদ চালু করে নির্বাচন দেয় তখন তিনি নির্বাচন করে বোয়ালখালী উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাযার নামাজ হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]