রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরন

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হালিশহর রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও নিম্ন আয়ের প্রায় ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার রাতের আঁধারে কোন জনসমাগম ছাড়াই গোপনে বাড়িতে বাড়িতে গিয়ে রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাবের সেচ্ছাসেবী তরুনরা এই ইফতার সামগ্রী পৌঁছে দেয়। এ বিষয়ে ক্লাবের সভাপতি মিজানুর রহমান রিজভী বলেন, আমরা ছোট্ট পরিসরে এই উদ্যোগ নিয়েছি, আমাদের এলাকায় এখনো পরিবার কস্টে দিন পার করছে, আমরা চেস্টা করেছি সামর্থ্য অনুযায়ী তাদের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিতে। ক্লাবটির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, আমাদের নিজস্ব অর্থায়নে ও কিছু সামর্থবান ব্যক্তির সহায়তায় আমরা আপাতত ১০০ পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি, আরো সহযোগীতা পেলে পরবর্তীতে ঈদসামগ্রীও দিতে পারবো। এই সময় সেচ্ছাসেবী কাজে সার্বিক সহযোগীতা করে ক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক জুনায়েদ হাসান। সেচ্ছাসেবী কাজে অংশ নেই, সাইদি, খালেক,রিপন, মুরাদ, সোহাগ, আশিক, জাকির, মিলাত সহ প্রমুুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]