করোনা মোকাবেলায় মোশারফের ডাকে চট্টগ্রামের শীর্ষ নেতৃবৃন্দ একাট্টা

Share the post

মুজিবুল হক,সিনিয়র প্রতিবেদক। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন এর নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, আওয়ামিলীগ এর শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে চট্টগ্রামে করোনা মোকাবেলায় ভূমিকা ও কার্যক্রম নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ এপ্রিল) ববেলা সাড়ে ১২টায় চট্টগ্রামের সার্কিট হাউজে এ সমন্বয় সভা শুরু হয়। এসময় ইঞ্জিনিয়ার মোশারফ জানান-”বৈশ্বিক এ মহামারি মোকাবেলায় আওয়ামী নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।কাজের প্রেক্ষিতে সমন্বয়ের বিকল্প নেই”। দেশ জাতির এই ক্রান্তিকালে সরকার যেভাবে কাজ করছে, যে পদক্ষেপ নিচ্ছে তাঁর অগ্রগতির জন্য সবার সহযোগিতা কাম্য। ত্রাণ সমন্বয়ে চট্টগ্রামের জেলা ও উপজেলা গুলোতে ওয়ার্ড কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।

এ সংক্রান্ত লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-৬ আসনের সাংসদ এবি এম ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেযাম উদ্দীন নদভী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোসলেহ উদ্দীন, চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসাইন,

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম ও বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন,দক্ষিণ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, বিএমএ সহ-সভাপতি ডাঃশেখ শফিউল আজম সহ বিএমএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইঞ্জিনিয়ার মোশারফ উল্লিখিত আসন সমূহের সাংসদদের বক্তব্য শুনেন ও সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]