সারা বাংলার মতো কক্সবাজারে ও ৪০০ কেজি চাউল পাচার করার সময় জব্দ করে সদর থানা।

Share the post

কক্সবাজার: কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘর এলাকা থেকে ৪০০ কেজি সরকারি চাল জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গোপনে পাচারকালে এলাকাবাসীর সহায়তায় রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান। সত্যতা নিশ্চিত করে থানার ওসি (অপারেশন) মাসুম খান জানান, সরকার নির্ধারিত ১০টাকা মূল্যের সরকারি চাল পাচার করছিলো সরকারি ডিলার ও পিএমখালী ডিকপাড়া এলাকার মৃত হাজী মকবুল আহমদের পুত্র মোহাম্মদ নূর প্রকাশ মাহনুর। খবর পেয়ে স্থানীয় লোকজন পাচার আটকে দেন এবং সাথে সাথে ৯৯৯ কল দেন। ৯৯৯ থেকে কল পেয়ে ওসি (অপারেশন) মাসুম খানের নেতৃত্বে নৈশ টহলরত একদল পুলিশ দ্রত ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডিলার মোহাম্মদ নূর প্রকাশ মাহনুর ও টমটম চালক পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মাহমুদ উল্লাহর পুত্র নেয়ামত উল্লাহ। ঘটনাস্থল থেকে ৪০কেজি ওজনের ১০টি মোটা চালের বস্তা পাওয়া যায়। চালগুলো জব্দ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]