মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য উপহার পাঠালেন সংসদ মোছলেম

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী উপজেলার মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য উপহার স্বরূপ খাদ্য সামগ্রী পাঠিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া অসহায় মানুষগুলি দূর্ভোগে পড়লে সরকারের পাশাপাশি সংসদও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় বোয়ালখালীর মসজিদের ইমাম মোয়াজ্জিনদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

তিনি বোয়ালখালীবাসিকে চিন্তিত না হয়ে বিপদে ধৈর্য্য ধরতে বলেন, মহামারি থেকে বাঁচতে ঘরে থাকতে বলেন এবং সকলের কাছে দোয়া চান। জানতে চাইলে পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর বলেন, আমাদের নেতা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি করোনা ভাইরাসে অসহায় মানুষদের পাশে থেকে প্রথম থেকেই সহযোগীতা করে যাচ্ছেন। তিনি বোয়ালখালীর সকল নেতৃবৃন্দদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশমতে আমরা কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]