আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ, দুই যুবক গ্রেপ্তার

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ হাজার ৫০০ কেজি ভারতীয় গরুর মাংসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার-(৩৬) ও একই উপজেলার ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল-(২০)। রোববার রাতে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫ টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এই মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতিত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁতে বিক্রি করে অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]