শাহজাদপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর প্রশাসন

Share the post
মোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ মুক্ত (২৬) নামের এক যুবককে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি দরগাপাড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ বারেক শেখের পুত্র। তাকে দরগাপাড়া মাজারের সামনে হতে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান পুলিশ ও প্রশাসনের সহায়তায় মোঃ মুক্তকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অনুসরণ করতেই হবে। মাদকসেবী বা ব্যবসায়ী, কেউই ছাড় পাবে না। শাহজাদপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]