রাবির ফাইন আর্টস ক্লাবের নেতৃত্বে সুমন ও ফুয়াদ

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভিত্তিক সংগঠন ফাইন আর্টস ক্লাব (RUFAC)–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রিন্টিং ও প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী সুমন আলীকে সভাপতি এবং ফুয়াদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বিকেলে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী এবং প্রিন্টিং ও প্রিন্টমেকিং বিভাগের সভাপতি ড. বনি আদম এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোছাঃ নওসিন তাসনিম, যুগ্ম সম্পাদক-১ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক-২ লামিয়া তাওসিন, কোষাধ্যক্ষ অনামিকা রাণী রায়, ওয়ার্কশপ ও স্কিল ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর আসাদ সাদিক রাফি, হায়ার স্টাডি ও ক্যারিয়ার কাউন্সেলিং কো-অর্ডিনেটরমোঃ আবু রায়হান জনি, মিডিয়া ও প্রচারনা কো-অর্ডিনেটর মোঃ ফাহিম ফয়সাল, গ্রাফিক ডিজাইন ও আইটি কো-অর্ডিনেটর মোঃ তাজমিনুর রহমান, ইভেন্ট ও প্রদর্শনী কো-অর্ডিনেটর মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ ইসলাম।
এসময় ক্লাবের সভাপতি  সুমন আলী বলেন, “চারুকলা অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও প্রতিভা বিকাশের লক্ষ্যে এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ক্লাব [RUFAC] শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ইম্পুভমেন্ট, বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]