তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি প্রশাসনকে

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হলে প্রশাসনকে গদি ছাড়তে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) ছিল তদন্ত প্রতিবেদন জমাদানের নির্ধারিত দিন। এ উপলক্ষে সকাল থেকেই আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা “পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে”, “তুমি কে আমি কে – সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে, প্রশাসন কী করে?”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “উই উই ওয়ান্ট – জাস্টিস জাস্টিস”, “বিচার বিচার বিচার চাই – সাজিদ হত্যার বিচার চাই” বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “সাজিদের লাশ উদ্ধারের পরদিনও প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের বেঁধে দেওয়া সময় পার হলেও এখনও পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। আজকের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
এ বিষয়ে আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “ভাইস চ্যান্সেলর বিদেশ থেকে ফিরেই ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আমাকে ডেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তদন্ত কমিটির প্রধানকেও আজই ডাকা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভাইস চ্যান্সেলর তদন্ত কমিটিকে ডেকেছেন। আর কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের সামনে তদন্তের অগ্রগতি জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]