জিয়াউর রহমান এর ছবির অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Share the post
আলী ইমাম অন্তু,পিরোজপুর প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মানি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।
শেখ রিয়াজ উদ্দিন রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করা। তারেক রহমান আজ দেশ-বিদেশে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি দেশের জনগণের প্রতি অপমানের শামিল। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বিক্ষোভ শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]