৬ দিনের চীন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

Share the post
ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বাংলাদেশে চীনের দূতাবাসের উদ্যোগে গঠিত বাংলাদেশ উচ্চশিক্ষা প্রতিনিধিদলের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। আগামী ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে গঠিত এই প্রতিনিধিদলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃন্দ অংশ নেবেন।
শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম ১ জুলাই এক প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চীন সফরের সমস্ত ভ্রমণ খরচ বহন করবে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাস। এতে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায়িত্ব থাকবে না। ভ্রমণ শেষে উপাচার্য মন্ত্রণালয়কে অবহিত করে দেশে ফিরে কর্মস্থলে যোগদান করবেন। একই সঙ্গে, তাঁর সফরের একটি প্রতিবেদন প্রত্যাবর্তনের ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত দায়িত্বভার পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]