দুর্গাপুরে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসেনর অভিযান

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের প্রধান সড়ক গুলোতে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক, শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময়, উপজেলা নির্বাহী অফিসার ও দুর্গাপুর পৌর প্রশাসক মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী উত্তম চন্দ্র দাস, দুর্গাপুর থানার পুলিশ বাহিনী, বাজার কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মহলের ব্যবসায়িবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

পৌর নির্বাহী বলেন, বিভিন্ন সময় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হয়েছিলো তাদের। নির্ধারিত স্থানে ওই দোকানীদের বসার সুযোগও করে দেয়া হয়েছে। সকলের সহযোগিতায় আজকে ফুটপাত দখলকারিদের অভিযানের মাধ্যমে সরিয়ে দেয়া হয়েছে। পরবর্তিতে যদি পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা করতে বসে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পৌরশহর পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]