চট্টগ্রামে বাবার পর ছেলের শরীরেও করোনা শনাক্ত

Share the post

চট্টগ্রামে: বন্দরনগরী চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডি পরীক্ষাগারে পরীক্ষার পর ২৫ বছর বয়সী যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

রোববার (৫) সন্ধ্যায় ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, গত তিন দিন আগে নগরীর দামপাড়া এলাকার ৬৭ বছর বয়সী যে বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছিলো, নতুন করে আক্রান্ত যুবক তার ছেলে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এনিয়ে চট্টগ্রামে দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হল।

আক্রান্ত যুবক নগরীর একটি চেইন শপ প্রতিষ্ঠানে চাকরি করতো, যেটি দু’দিন আগেই লকডাউন করে দেয়া হয়েছিলো। সেই সাথে ওই যুবকের বাসা এবং আশপাশের আরো ৬টি ভবনের সামনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ওই ভবনগুলো থেকে কাউকে বের হতে কিংবা ভবনে কাউকে প্রবেশ করতে দেয়নি।

বিআইটিআইডি’র সাথে চিকিৎসকদের সমন্বয়কারী স্বাচিপ নেতা ডা. আ ন ম মিনহাজুর রহমান সময় সংবাদকে জানান, শুক্রবার বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানকার ৬টি বাড়ি লকডাউন করে দিয়েছিলো প্রশাসন। এর মধ্যে ওই বৃদ্ধের তিন আত্মীয়ের করোনা পরীক্ষা করা হয় রোববার। এর মধ্যে তার ছেলের পজিটিভ রিপোর্ট আসলেও বাকি দু’জন নেগেটিভ।

ডা. মিনহাজ আরো জানান, বর্তমানে ওই যুবক তার বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন। যে পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে হয়তো জেনারেল হাসপাতালে নেয়া হবে। এমনকি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বাবার অবস্থাও কিছুটা উন্নতির দিকে।

তিনি জানান, অবশ্য ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর পরই নগরীর একটি বেসরকারি ক্লিনিকের তিন চিকিৎসক এবং এক পুলিশ সদস্যসহ মোট ১৮ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছিলো। সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ করে আসা স্বজনের মাধ্যমে তারা সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার বিআইটিআইডি ল্যাবে মোট ২৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছিলো। এর মধ্যে একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এরপর চট্টগ্রামে নতুন এই শনাক্তের খবর আসলো। এরফলে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]