সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজি গ্রেফতার-১১

Share the post
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযান থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা, এক সাংবাদিকসহ ১১ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুর ১টার দিকে মেঘনা নদীর বিভিন্ন চৌকি এলাকায় অভিযান চালিয়ে নৌ পুলিশ এই চক্রের সদস্যদের আটক করে।
নৌ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নদীপথে মাছ ধরার নৌকা, বালুবাহী ট্রলারসহ বিভিন্ন নৌযানকে জিম্মি করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ এদের গ্রেফতার করে।
রাজনৈতিক ও পেশাগত পরিচয়ধারী গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহাগ: সোনারগাঁ উপজেলার বৈদ্দারবাজার ইউনিয়নের ছাত্রদল নেতা। তিনি উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী হিসেবে এলাকায় পরিচিত। নদীপথে চাঁদাবাজি চক্রের নেতৃত্বে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মো. রুবেল: পেশায় সাংবাদিক। তিনি দৈনিক কালবেলা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ও উপজেলা বি এনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পালক পুত্র হিসেবে পরিচিত,  সাংবাদিকতার আড়ালে তিনি চাঁদাবাজ চক্রের সহায়তাকারী হিসেবে কাজ করতেন।
মো. দুলাল: উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাগিনা হিসেবে এলাকায় পরিচিত। চাঁদাবাজি চক্রে তার সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।
মো. আরিফ: বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের ভাতিজা।
মো. আলিনুর: মান্নানের চাচাতো ভাই হিসেবে পরিচিত।
মাহাবুব আলম: স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত হিসেবে চিহ্নিত।
রাজনৈতিক পরিবার ও চাঁদাবাজি চক্রের নেপথ্য, স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় নদীপথে ডাকাতি কার্যক্রম পরিচালনা করতেন পলিথিন জাকির, যিনি পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিচয়ধারী এবং উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ভাতিজির জামাই। বর্তমানে তার পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়রা নদীপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের মুখে রয়েছে।
অভিযোগ রয়েছে, মান্নানের পরিবার ও তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে নৌযান মালিক ও জেলেদের জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি ও নৌপথে সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, মেঘনা নদীসহ দেশের সকল নদীপথে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় জেলে ও নৌযান মালিকরা নৌ পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, নদীপথে চাঁদাবাজ চক্রের কারণে দীর্ঘদিন নৌযান চলাচল ও মাছ ধরা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]