ভ্যান চালককে হত্যা, দুইজনের যাবজ্জীবন

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যান চালক সিহাব (১৪) হত্যা মামলায় দুইজনকে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান,২০২০ সালের ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার পারতীপুর ইউনিয়নের ধলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব চার্জার ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি বের হয়। রাতে সিহাব বাড়ি ফিরে না আসলে ০১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় সিহাবের পিতা সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও সুজন আলীকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা ৩১ আগস্ট পরিকল্পিতভাবে চার্জারভ্যানটি ভাড়া করে মাধাইপুর হতে যাতাহারায় নিয়ে যায়। ওই দিন রাত ৮টার দিকে শ্বাস রোধ করে সিহাবকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে পুলিশ সিহাবের মদেহ উদ্ধার করে এবং গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত তফের আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেনকে চার্জারভ্যানটিসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ০২ সেপ্টেম্বর সিহাবের বাবা সাদিকুল ইসলাম বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীর পরিদর্শক মো. মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ০৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি আরও জানান, একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে খালাস দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]