নেত্রকোনার বারহাট্টায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টার উপাজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলা বারহাট্টার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত ৬৭ শিক্ষার্থীর মোবাইল অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় বরখাস্ত হন। বুধবার (৩০ এপ্রিল) বরখাস্তের বিয়য়টি জানাজানি হলে বারহাট্টার উপাজেলা নির্বাহী কর্মকর্তা সাময়িক বহিস্কারের তথ্যটি নিশ্চিত করেছেন। গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। গত রবিবার বহিস্কারের প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
জানা যায়,, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর কিস্তিতে বারহাট্টা উপজেলার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত একটি তদন্ত কমিটি বিষয়টি অনুসন্ধানে কাজ করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটি। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান,  মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে গতকাল মঙ্গলবার জানতে পেরেছি। তবে এতে আমি জড়িত নই। পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিল। এ ঘটনায় আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছিলাম। তবে আমি (সিরাজুল ইসলাম) বলতে পারি আমি নির্দোষ।
নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম, হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় মন্ত্রণালয় বারহাট্টার উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে। গত (মঙ্গলবার) বিকেলে এ বিষয়ে কাগজপত্র পাওয়ার পর শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি (সিরাজুল ইসলাম) বুধবার থেকে কার্যালয়ে আসেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]