বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর ৩০টি ঘরবাড়ি

Share the post

মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।উক্ত ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো রুবেল মিয়া (৩৮), শাকিল মিয়া (২২), মধু মিয়া (৩৫) ও হাবিবুর রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্ব দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের সাবেক বহিষ্কৃত সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন।সংঘর্ষের সূত্রপাত হয় গতকাল (২৭ এপ্রিল) রাত থেকে, যা আজ (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে আবারও শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, বাংলাদেশ আর্মির (৩৩বি) ক্যাপ্টেন ইমরন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক সহ বিজয়নগর থানা পুলিশ, আর্মির টহল টিম ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, ” খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দাঙ্গার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে আর্মির টহল টিম, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।”সংঘর্ষের কারণ নির্ণয় ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]