বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বরিশাল এর যৌথ উদ্যোগে ২৫০ টি অসচ্ছল পরিবারকে খাদ্য ও ব্যবহার সামগ্রী বিতরণ করা হয়

Share the post

শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ২৫০ টি অসচ্ছল পরিবারকে খাদ্য ও ব্যবহার সামগ্রী দেয়ার অভিপ্রায় এই কার্যক্রম করা হয়েছে। “মানুষ মানুষের জন্য” এই চিন্তা ধারাকে বাস্তবে রুপ দেয়ার লক্ষ্যে দেশের এই ক্রান্তিলগ্নে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বরিশাল এর যৌথ উদ্যোগে সংস্কৃতি কর্মীরা অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

নিয়েছে একটি চমৎকার উদ্যোগ। নগরীর ২৫০ টি অসচ্ছল পরিবারকে খাদ্য ও ব্যবহার সামগ্রী বিতরণ করেছে। এই চিন্তা মাথায় রেখে তারা প্রথমে দরিদ্র অসহায় পরিবার খুজে বের করেছে। তারপর তাদের মাঝে টোকেন বিলি করেছে। সেই টোকেন দিয়ে গতকাল ২৯ মার্চ বরিশাল নগরীর

ব্যায়ামাগারের সামনে থেকে দরিদ্র অসহায় মানুষ এসে খাদ্য ও ব্যবহার সামগ্রী সংগ্রহ করেছে। খাদ্য ও ব্যবহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ টি সাবান। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু

সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সদস্যরা বলেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে এভাবেই থাকতে চাই অসহায় খেটে খাওয়া মানুষের পাশে।এই দুর্যোগকালীন সময়ে সতর্কতামুলক সকল নির্দেশনা মেনে আসুন আমরা সবাই মিলে সুস্থ্য থাকি এবং আল্লাহ তালার কাছে সবার ভালো থাকার জন্য প্রার্থনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]