‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আইন সচেতনতামূলক সংগঠন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় এ ক্যাম্পেইনের আয়োজন করেন সংগঠনটি। এসময় সংগঠনটির সদস্য তুহিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক তরুণ শিক্ষার্থীদের মাঝে নারী ও শিশু নির্যাতন এর প্রতিকার, শাস্তি ও এর ভয়াবহতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর অপরাধ ও এর শাস্তি বিষয়ে ধারণা দেয়া হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইনী বিষয়ে সচেতনতায় উদ্বুদ্ধ করতে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে সংগঠনটি।
প্রধান অতিথি তার বক্তব্যে মো: হাবিবুর রহমান বলেন, এমন আয়োজন তরুণ ও যুবসমাজের মাঝে আইনী বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সুনাগরিক হতে সহায়তা করবে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নতিও প্রয়োজন। আর এই উন্নতি সাধনে এমন আয়োজনের বিকল্প নেই।
সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্ন ইসলাম বলেন- সমাজ ও রাষ্ট্রের সকল নাগরিকের আইন জানা ও মানা জরুরী। এছাড়াও সমাজে দিন দিন নারীর প্রতি সহিংসতা এবং মাদকাসক্ত প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার জন্য তরুণ সমাজের সচেতনতা অতি জরুরি। তাই তরুণ শিক্ষার্থীদের মাঝে এর পরিণাম ও ভয়াবহতা সম্পর্কে অবহিত করতেই এই আয়োজন করা হয়।
উল্লেখ্য, ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সকল স্তরে আইনী সচেতনতায় কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]