চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুরে আইন শৃংখলা সমুন্নত রাখতে মতবিনিময় সভা

Share the post

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন মিন্টু, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম, শিবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও বারিউল বারীসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এলাকার ছোট ছোট ছেলেদের মধ্যে গ্রুপিং ভাগ হয়েছে এবং গত (১৯) তারিখ মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে এলাকার দুই গ্রুপে মারামারি হয়েছে। এই বিষয়টা কে কিছু সুবিধাবাদী চক্র বিএনপির গ্রুপিং  বলে চালিয়ে দেওয়ার চেস্টা করছে।

এলাকায় কোন সমস্যার উদ্ভব হলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের সম্বন্বয়ে গঠিত সামাজিক কমিটি তা সমাধান করতেন। কিন্তু বর্তমান সময়ে যে কোন ছোট সমস্যায় সত্রাজিতপুর এলাকাতে বাইরের সন্ত্রাসী লোকজনের আবির্ভাব দেখা যায়।

এমনকি এলাকার বিভিন্ন ওয়ার্ডে বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট ছেলেদের মাদক ক্রয় বিক্রয় ও সেবনের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিহতের মাধ্যমে নির্মূল করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়।

পরে গত শনিবার রাতে সত্রাজিতপুর এলাকায় বহিরাগতদের আক্রমণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]