নওগাঁয় বিজিবির অভিযানে ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ, নওগাঁ : নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে (১৪ বিজিবি)। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা চকিলাম গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। বিজ্ঞপ্তিতে আরও জানান, উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৫/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের কারণে মাদকদ্রব্য ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পত্নীতলা (১৪ ব্যাটালিয়ন) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]