নেত্রকোণায় বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটায় ব্যস্ত কৃষক, আবহাওয়া অনুকূলে, ভালো দামের প্রত্যাশা

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণা হাওড় অধ্যুষিত খালিয়াজুরি, মোহনগঞ্জ ও মদন উপজেলায় পুরোদমে চলছে বোরো ধান কর্তনের কার্যক্রম। জেলার কৃষকেরা এখন বছরের একমাত্র প্রধান ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সার, সেচ, বিদ্যুৎ, বীজসহ কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষকেরা বেশ খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যার মধ্যে হাওরাঞ্চলের জমির পরিমাণ ৪১ হাজার ৭৫ হেক্টর। বর্তমানে হাওরের ৪০ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার উৎপাদন বেশি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রতি একরে উৎপাদন ৪০ কেজি বা এক মন পর্যন্ত বেশি হতে পারে।
হাওরাঞ্চলের কৃষকরা জানান, এবার শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফসলের ভালো ফলন হয়েছে। খালিয়াজুরীর কৃষক মনির হোসেন বলেন, “এবার কোনো সমস্যায় পড়তে হয়নি, বাম্পার ফলন হয়েছে। ধান স্থানীয়ভাবে ১২০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। মদন উপজেলার শিক্ষক রাশেদ বিন সিদ্দিকী জানান, “প্রায় এক-তৃতীয়াংশ ধান ইতোমধ্যে কাটা হয়েছে, আবহাওয়া ভালো থাকলে কৃষকেরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবে।
জেলার হাওর রক্ষা বাঁধ সঠিকভাবে নির্মাণ ও তদারকি হওয়ায় আগাম বন্যার ঝুঁকি কম রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, জেলার ৩৮০ কিলোমিটার ডুবন্ত বাঁধের মধ্যে ১৪৬.১২ কিমি বাঁধ মেরামতে ৩১.৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া, বর্তমানে হাওরের ধান কাটায় ১২৫টি কম্বাইন হারভেস্টার ব্যবহৃত হচ্ছে, ফলে দ্রুত ধান কর্তন সম্ভব হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের শতকরা ৮০ ভাগ পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে, যাতে হঠাৎ বন্যার ঝুঁকি মোকাবিলা করা যায়। জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, “কৃষকদের সার্বিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ভালো উৎপাদনের আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]