ভালুকায় পুলিশের অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার

Share the post
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) সন্ধায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়াড়িদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হবিরবাড়ি লবণকোঠা এলাকার (ড্রাইভারপাড়া) মৃত আব্দুল রহমানের ছেলে মো. জামাল উদ্দিন (৫০), মৃত আসমত আলী খানের ছেলে সাইদুল ইসলাম (৪০), মৃত মজিদ মিয়ার ছেলে ইসলাইল মিয়া (৩৫), মৃত শামছুদ্দিনের ছেলে জামাল মিয়া (৪০), বুরজুত আলীর ছেলে হিরন মিয়া (৩৫), মৃত রইছ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩০), শুক্কর আলীর ছেলে জয়নাল মিয়া (৪০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বেলদুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫৫), একই উপজেলার মিরকাকান্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুজন মিয়া (৫০), জেলার ফুলবাড়িয়া উপজেলার বরকা গ্রামের মৃত এমী মন্ডলের ছেলে ইমামা আলী (৫০) ও ময়মনসিংহ কোতোয়ালী থানার শিকারীকান্দার মৃত আব্দুল খালেকের ছেলে বোরহান মিয়া (৪৯)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান চ্যানেল ২১ কে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]