মাগুরা শ্রীপুরের শিশু আছিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

Share the post

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া মাঠপাড়া গ্রামের নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মাগুরা জেলার বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া করার নির্দেশনা জারি করা হয়।

বুধবার উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঘটনার পর পরই শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সরকারিভাবে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

 

এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাক শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তার পিতাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]