লক ডাউন হওয়া মাদারীপুরের সাথে বরিশাল জেলার অভ্যন্তরীন রুটের সড়ক ও নৌ-পথের সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন

Share the post

নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার অভ্যন্তরীন রুটের সড়ক ও নৌ-পথের সকল যোগাযোগ বন্ধ ।পাশাপাশি অভ্যন্তরীন সকল রুটের প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ। গতকাল শনিবার (২১ মার্চ) বিকেল থেকে মাদারীপুরের সাথে বরিশাল জেলার অভ্যন্তরীন রুটের সড়ক ও নৌ-পথের সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে মাদারীপুরকে লক ডাউন করা হয়েছে। সে সুবাধে মাদারীপুরের কালকিনি উপজেলায় অতিসম্প্রতি প্রবাস থেকে ফিরে আসা ব্যক্তিরা গৌরনদীতে যাতায়াত শুরু করেছেন। এজন্য বরিশালের মানুষ মাদারীপুরে ও মাদারীপুরের মানুষ যাতে বরিশালে যাতায়াত করতে না পারেন সে জন্য প্রাথমিকভাবে বন্ধ করা ১২টি খেয়া নৌকার ঘাটে ও গৌরনদী সীমান্তবর্তী অভ্যন্তরীন সড়ক পথে শনিবার বিকেল থেকে পুলিশী পাহারা বসানো হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের পরবর্তী নিদের্শনা না আসা পর্যন্ত পুলিশী পাহারা চলবে বলেও তিনি উল্লেখ করেন৷ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, গৌরনদীর পালরদী নদীর অপরপ্রান্তে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অবস্থান। ওই উপজেলার অধিকাংশ পরিবারের গৃহকর্তারা প্রবাসে থাকেন। তাদের সবকিছুই বরিশালের গৌরনদী কেন্দ্রীক। ইউএনও আরও বলেন, প্রবাসে করোনাভাইরাস মহামারী আকার ধারন করার পর গত কয়েকদিনে কালকিনির অধিকাংশ প্রবাসীরা নিজ নিজ গ্রামে ফিরে আসেন। যারা অনেকেই হোম কোয়ারেন্টিনে না থেকে পালরদী নদীর খেয়া নৌকা পারাপার হয়েই অবাধে গৌরনদী উপজেলার ঘুরে বেড়াচ্ছেন। যে কারণে গৌরনদীবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একারণেই পালরদী নদীর ১২টি খেয়া নৌকা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]