চট্টগ্রামে ‘কিলার ফয়সাল গ্রেপ্তার

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী ফয়সাল ওরফে কিলার ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব)।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের চকবাজার থানার পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ফয়সাল চকবাজার থানার দেওয়ানবাজার লালু মিয়ার বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন নগরের কোতোয়ালি থানা এলাকায় আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। সেখানে কিলার ফয়সালের নেতৃত্বে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগী একজনের স্বজন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, কিলার ফয়সাল হত্যাসহ একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]